Skip to main content

World Bank to support Bangladesh move to reform banking sector: Finance Adviser

  The World Bank will provide support in reforming banking and other sectors in Bangladesh, Finance and Commerce Adviser Salehuddin Ahmed said on Thursday. He said this after a meeting with Martin Raiser, vice president for the South Asia Region of the World Bank, at his Secretariat office. Speaking to reporters the adviser said, "We discussed various projects with the World Bank's South Asia Vice President and his team, including budget support, assistance in the energy sector, fertilizer imports, food, and post-flood aid." Additionally, "we talked about support for the Rohingya refugees. The World Bank was very positive about all the proposals we presented, and they provided concrete responses. They assured us that they, along with other stakeholders, would coordinate, and there would be no hesitation in providing necessary funding or assistance." "The reforms we have undertaken in the banking sector will receive support from the World Bank", said th...

সাতরাস্তায় টানা ৬ ঘণ্টা অবরোধ, যানজটে চরম ভোগান্তি

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলন’–এর ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে আশপাশের এলাকায় সৃষ্ট হয় তীব্র যানজট। আজ সোমবার বিকেলে, ছবি: দীপু মালাকার

উপসহকারী প্রকৌশলী পদ শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট করাসহ কয়েকটি দাবিতে আজ সোমবার দুপুর ১২টা থেকে টানা ছয় ঘণ্টা রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় তাঁদের এ অবরোধে যান চলাচল বন্ধ হয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। কোথাও কোথাও পাঁচ ঘণ্টার বেশি সময় অনেককে রাস্তায় এক জায়গায় আটকে থাকতে হয়েছে। 

সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিক্ষার্থীদের এ অবরোধের কারণে মতিঝিল–গুলিস্তান এলাকা থেকে উত্তরা অভিমুখে যান চলাচলের প্রধান সড়কগুলোর একটি বন্ধ থাকায় আজ মঙ্গলবার দুপুর থেকে ঢাকার অনেক এলাকা অনেকটা স্থবির হয়ে পড়ে। সাতরাস্তা অবরোধের কারণে বিজয় সরণি উড়ালসড়কে যানবাহন গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সাতরাস্তার আশপাশ এলাকার সড়কগুলোও অনেকটা স্থবির হয়ে যায়। এতে তেজগাঁও অঞ্চল ছাড়াও রামপুরা, হাতিরঝিল, কাকরাইল, হেয়ার রোড, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, সংসদ ভবন এলাকা, মহাখালী, বনানীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধে সৃষ্ট যানজট ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বিকেলে সার্ক ফোয়ারা মোড়েও যানজট দেখা দেয় ,ছবি: শুভ্র কান্তি দাশ

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অনেক যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন ঘণ্টার পর ঘণ্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুপুর থেকে আটকে থাকার কারণে সাতরাস্তার কাছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন গাড়িচালককে বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদও করতে দেখা যায়। 

বিকেল চারটার পরও সড়ক অবরোধ চলতে থাকায় অফিস শেষে ঘরমুখী মানুষেরাও পড়েন চরম ভোগান্তিতে। অনেককে কর্মস্থল থেকে হেঁটে বাসার উদ্দেশে রওনা হন। তাঁদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। 

মগবাজার এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শফিকুল ইসলাম। তাঁর বাসা উত্তরা এলাকায়। বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁর সঙ্গে কথা হয় সাতরাস্তা এলাকায়। তিনি প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে তিনি অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে রওনা দেন। অফিস থেকে বেরিয়েই সড়কে ব্যাপক যানজট দেখতে পান। মোটরসাইকেল নিয়ে সাতরাস্তা এলাকায় এসে আর এগোতেই পারছেন না। এখানে প্রায় আধা ঘণ্টা ধরে তিনি আটকে আছেন।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকায় হেঁটেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন বহু মানুষ। আজ সোমবার বিকেলে, ছবি: দীপু মালাকার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিকেল সোয়া পাঁচটার দিকে যানবাহনের কয়েকজন চালককে শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। তাঁদের একজন মো. জামাল প্রথম আলোকে বলেন, একটি জরুরি কাজে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী থেকে প্রাইভেট কার নিয়ে রমনার উদ্দেশে রওনা দেন; কিন্তু দুপুর ১২টা থেকে তিনি এখানে এসে আটকে যান। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে তাঁরা অবরুদ্ধ অবস্থায় আছেন। অবরোধকারী শিক্ষার্থীদের বারবার অনুরোধ করার পরও তাঁরা কর্ণপাত করছেন না। আরেক প্রাইভেট কারচালক আবদুল মান্নান বিকেল সোয়া পাঁচটার দিকে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

ছয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন প্রতিনিধি মো. আশরাফুল। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। মো. আশরাফুল প্রথম আলোকে বলেন, সরকারি চাকরিসহ উচ্চশিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরেই সোচ্চার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। তাঁদের দাবিগুলো নিয়ে তাঁরা সংবাদ সম্মেলনও করেছেন। কিন্তু তাঁদের দাবি মানার বিষয়ে কোনো আশ্বাস পাননি। এ কারণে তাঁরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস না পেলে তাঁরা সড়ক ছেড়ে যাবেন না।

পরে সন্ধ্যা ছয়টার পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এ বিষয়ে পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। এর পর থেকে এ রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলন’–এর ব্যানারে সড়ক অবরোধে শিক্ষার্থীরা। আজ সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায়, ছবি: দীপু মালাকার

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা 

কারিগরি শিক্ষার্থীরা যেসব দাবিতে সড়ক অবরোধ করেছে, সেগুলো হলো ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (ছয় মাস) করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। 

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন নিশ্চিত করতে হবে।

Comments

Popular posts from this blog

Bill Gates optimistic about AI’s potential despite challenges

 Bill Gates has expressed optimism about the future of artificial intelligence (AI), climate change solutions, and the role of emerging technologies in a recent interview with The Verge. As he prepares for the release of his upcoming Netflix series, What's Next? The Future with Bill Gates, Gates highlighted the transformative potential of AI in health, education, and scientific discovery while addressing concerns about misinformation and climate impact. Gates, who has invested billions in technology aimed at tackling global issues, told The Verge that AI's immediate benefits, particularly in areas like education, outweigh concerns about its potential misuse. "For the next decade, we'll be experiencing increased productivity in a lot of areas, which is overwhelmingly very good news," he said, pointing to AI's application as a personal tutor, referencing Khan Academy's AI tool, Khanmigo, which uses ChatGPT. While acknowledging the potential for AI to be misu...

আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি, ৭টি পদ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি কাস্টমার সার্ভিস/ক্যাশ বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। আজ রোববার (৮ সেপ্টেম্বর) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার  বিভাগ : কাস্টমার সার্ভিস/ক্যাশ  পদসংখ্যা : ৭টি শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিংয়ে এমবিএ/মার্কেটিংয়ে বিবিএ/বিএসসি অন্যান্য  আবেদনের যোগ্যতা: কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে  অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।  বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন পাবেন।  অন্যান্য সুবিধা: টি/এ, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুদিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস। আবেদন যেভাবে: আগ্রহী প্রা...

তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে: পিটিআইকে প্রধান উপদেষ্টা

  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূস এ কথা বলেন। দুই দেশের মধ্যে পানিবণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। পিটিআই নিউজের ওয়েবসাইটে আজ শুক্রবার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ‘বিষয়টি (পানিবণ্টন) নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাব, তাহলে এটি ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি না–ও হই, তাতেও সমস্যা নেই। বিষয়টির সমাধান হতেই হবে।’ তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শি...